







বিষক্রিয়া থেকে সতর্ক থাকুন - সচেতনতা জীবন বাঁচাতে পারে
বাংলাদেশে কীটনাশক, বিভিন্ন রাসায়নিক পদার্থ, ওষুধের অতিরিক্ত সেবন এবং সাপের কামড়ের কারণে বিষক্রিয়ার ঘটনা সচরাচর ঘটে থাকে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে বিষক্রিয়া জীবনহানির কারণ হতে পারে।
বাংলাদেশে সাধারণত ঘটে থাকা বিষক্রিয়া:
কীটনাশক
সাপের কামড়
ওষুধের অতিরিক্ত মাত্রা
রাসায়নিক ও পরিষ্কারক দ্রব্য
ইঁদুর মারার বিষ
অন্যান্য
রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসুন।
কী বিষ/কীটনাশক/ওষুধ গ্রহণ করেছে তা জানা থাকলে প্যাকেট, বোতল বা লেবেল সঙ্গে নিয়ে আসুন।
রোগী অচেতন হলে মুখে কোনো খাবার, পানি বা ওষুধ দেবেন না।
চিকিৎসকের পরামর্শ ছাড়া বমি করানোর চেষ্টা করবেন না।
তেল, দুধ, লবণ পানি বা কোনো ঘরোয়া পদ্ধতি প্রয়োগ থেকে বিরত থাকুন।
রোগীর শ্বাস-প্রশ্বাস, চেতনা ও খিঁচুনি সম্পর্কে দ্রুত চিকিৎসককে জানান।
কীটনাশক সবসময় মূল পাত্রে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।
খাবার বা পানির বোতলে কখনো কীটনাশক সংরক্ষণ করবেন না।
ব্যবহারের সময় মাস্ক, গ্লাভস সহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন।
খালি কীটনাশকের পাত্র খাবার বা পানি রাখার কাজে ব্যবহার করবেন না।
রোগীকে শান্ত রাখুন এবং আক্রান্ত অঙ্গটি যতটা সম্ভব স্থির রাখুন।
দ্রুত হাসপাতালে নিয়ে আসুন।
কামড়ের স্থানে শক্ত করে দড়ি/রশি দিয়ে বাঁধবেন না।
খক্ষত কাটা, বিষ চুষে বের করা বা ঝাড়ফুঁক/কবিরাজি চিকিৎসার জন্য সময় নষ্ট করবেন না।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে এন্টিভেনম দেওয়া হবে।
বিষক্রিয়ায় সময় নষ্ট নয় — দ্রুত হাসপাতালে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিজে চিকিৎসা নয়, সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। সন্দেহজনক বিষক্রিয়ার ক্ষেত্রে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হটলাইন নম্বর ১০৬০৩ এ কল করে পরামর্শ নিন এবং প্রয়োজনে দ্রুত জরুরি বিভাগে নিয়ে আসুন।
Beware of Poisoning - Awareness Can Save Lives
In Bangladesh, poisoning commonly occurs due to pesticides, various chemicals, drug overdose, and snake bites. Without timely and proper treatment, poisoning can be fatal.
Common Poisons in Bangladesh:
Pesticide / Paraquat
Snake Bite
Drug Overdose
Corrosive Agents
Rat Killer Poison
Others
Bring the patient to the nearest hospital emergency department immediately.
If you know what poison/pesticide/medicine was taken, bring the packet, bottle or label with you.
If the patient is unconscious, do not give any food, water or medicine by mouth.
Do not try to induce vomiting without medical advice.
Do not give oil, milk, salt water or any home remedies.
Quickly inform the doctor about the patient's breathing, consciousness and seizures.
Always keep pesticides in their original container and out of reach of children.
Never store pesticides in food or drinking water bottles.
Use necessary protective measures including mask and gloves during use.
Do not use empty pesticide containers for storing food or water.
Keep the patient calm and keep the affected limb as still as possible.
Bring the patient to the hospital quickly.
Do not tie tightly with rope or cord at the bite site.
Do not waste time cutting the wound, sucking out venom, or seeking traditional healers.
Antivenom will be given as per doctor's advice if needed.
In case of poisoning, do not waste time — reaching the hospital quickly is most important.
Do not treat by yourself — seek proper medical advice. For any suspected poisoning, call Enam Medical College Hospital Hotline 10603 for advice and bring the patient to the Emergency Department quickly if needed.
